1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 5:01 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পদ্মা সেতুর অর্থনৈতিক সম্ভাবনা: সরকার-বিশ্ব ব্যাংকের ১০ বছর মেয়াদি পরিকল্পনা

  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ১, ২০২১
  • 361 বার পঠিত

পদ্মাসেতু নির্মাণের পর যে সম্ভাবনা তৈরি হবে তা কাজে লাগাতে সরকার ও বিশ্বব্যাংক ১০ বছর মেয়াদি ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের কর্মসূচি গ্রহণ করেছে।

আজ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্মাণাধীন পদ্মাসেতুর কারণে অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে গ্রামীণ যোগাযোগ তথা সঠিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার ও বিশ্বব্যাংক ২০২০ থেকে ২০৩০ মেয়াদে একটি কর্মসূচি নেয়া হয়েছে।’

এই কর্মসূচির অংশ হিসেবে আজ ৫০০ মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি সই হয়েছে। যাতে সই করেছেন ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংক ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াং টেমবন।

এই ঋণের আওতায় যশোর থেকে ঝিনাইদহ ৪৮ কিলোমিটার সড়ক দুই লেনের সড়ক ৪ লেন হবে।

তবে পুরো কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের হাটিকামরুল থেকে ভোমরা (সাতক্ষীরা) পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়ক বর্তমানের ২ লেন থেকে ৪ লেনে উন্নীত করাসহ সার্ভিস লেন নির্মাণ করা হবে। এ ছাড়া ৬০০ কিলোমিটার গ্রামীণ রাস্তাকে গ্রামীণ হাটবাজারের সাথে সংযুক্ত করতে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই কর্মসূচির ফলে এই অঞ্চলে প্রায় দুই কোটি মানুষ উপকৃত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park