1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 14, 2026, 8:27 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান

  • প্রকাশিত : Saturday, February 10, 2024
  • 294 বার পঠিত

ব্যাপক সংঘাত ও সহিংসতার মধ্যে দিয়ে শেষ হয়েছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। এরপর শুরু হয় ভোট গণনা। কিন্তু ফলাফল প্রকাশ করতে নজিরবিহীন দেরি হয়, যা নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন মহল। অভিযোগ ওঠে ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন পাকিস্তানের সেনাপ্রধান। তিনি বলেছেন, পাকিস্তানকে অবশ্যই রাজনৈতিক নৈরাজ্য ও বিভাজন থেকে বের হয়ে আসতে হবে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে তিনি এমন মন্তব্য করেন। পাকিস্তানের জন্য স্থিতিশীল নেতার প্রয়োজনীয়তা উল্লেখ করে জেনারেল সৈয়দ অসিম মুনীর বলেন, ২৫ কোটি মনুষের প্রগতিশীল দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা ও বিভাজন অসঙ্গতিপূর্ণ। এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলীয়ভাবে নির্বাচন করতে না পারলেও দেশটির জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন তার সমর্থিত প্রার্থীরা। ৯৯টি আসনে জয়ী হয়েছেন তারা। অন্যদিকে, নওয়াজের শরিফের পাকিস্তান মুসলীম লীগ (পিএমএলএন) জয় পেয়েছে ৭১ আসনে। তৃতীয় অবস্থানে রয়েছে বিলওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৩ ও এমকিউএম ১৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১০টি আসন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park