1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 28, 2026, 6:11 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পাকিস্তানে গ্রেফতার মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’

  • প্রকাশিত : Saturday, January 2, 2021
  • 450 বার পঠিত

২০০৮ সালের ভারতের মুম্বাই হামলার হামলার অন্যতম মূলহোতা জাকিউর রহমান লাখভি পাকিস্তানে গ্রেফতার হয়েছেন। শনিবার জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

মুম্বাই হামলার অভিযোগে আটক থাকার পর ২০১৫ সালের এপ্রিল মাসে জামিনে মুক্তি পায় সে।

জাকিউর রহমান লাখভিকে পুনরায় আটকের বিষয়টি পাকিস্তান সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে কোন জায়গা থেকে লাখভিকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে কিছু বলা হয়নি।

এ বিষয়ে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট অব পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দিতে একাধিক কার্যকলাপ চালাচ্ছিল সে। সেই কারণেই শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত লাখভি ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূলহোতা ছিল। ২০০৮ সালে পাকিস্তানের ১০ জঙ্গি মুম্বাইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হন ৩০০ জন। সেই হামলাতে বড় ভূমিকা ছিল লাখভির।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park