1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 19, 2026, 6:47 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পিএসএলের ড্রাফটে বাংলাদেশি ২০ ক্রিকেটার

  • প্রকাশিত : Saturday, January 9, 2021
  • 554 বার পঠিত

মোঃ আনিসুর রহমানঃ পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটারের নাম রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যের প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান, যে তালিকা আগেই প্রকাশ করেছিল পিসিবি।

পিএসএলের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। আসরের উদ্বোধনী ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন করাচি কিংস। এই ম্যাচের ভেন্যু করাচির ন্যাশনাল স্টেডিয়াম। ২২ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

তার আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে রবিবার (১০ জানুয়ারি)। ড্রাফটের আগের দিন প্রকাশিত তালিকায় একঝাঁক বাংলাদেশি ক্রিকেটারের নাম দেখা যায়। এদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান ও তাসকিন আহমেদকে বড় নাম হিসেবে অভিহিত করেছে পিসিবি।

ড্রাফটে থাকা অন্যান্য বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- আফিফ হোসেন ধ্রুব, আবুল হাসান, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম, আবু সায়েম চৌধুরী, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ ও রাফসান আল মাহমুদ।

পিএসএলের ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি:

প্লাটিনাম ক্যাটাগরি : মুস্তাফিজুর রহমান

ডায়মন্ড ক্যাটাগরি: মাহমুদউল্লাহ রিয়াদ

গোল্ড ক্যাটাগরি : আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।

সিলভার ক্যাটাগরি : আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park