1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 11:43 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পুলিশের ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২, ২০২১
  • 404 বার পঠিত

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে যেসব কর্মকর্তাকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে তারা হলেন- পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর হিসেবে আব্দুল কুদ্দুছ আমিন, আশরাফুজ্জামানকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, অতিরিক্ত উপমহাপরিদর্শক মাহবুবুর রহমানকে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে আলমগীর আলম ও তানভীর হায়দার চৌধুরীকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে মনির হোসেনকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে, মিজানুর রহমানকে হাইওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে জয়দেব কুমার ভদ্রকে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে বেগম সালমা বেগমকে এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে বেগম শামীমা বেগমকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে মজিদ আলীকে, নৌ-পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে শফিকুল ইসলামকে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে এস এম মোস্তাক আহমেদ খানকে, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে মো. বরকতুল্লাহ খানকে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে সারোয়ার মোর্শেদ শামীম এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে আবু রায়হান মুহাম্মদ সালেহকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে শামসুল আলমকে, খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে নজরুল ইসলামকে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে মোহাম্মদ আবদুল্লাহীল বাকীকে, র‌্যাবের পরিচালক হিসেবে জামিল হাসানকে, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে সানা শামীমুর রহমানকে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে আতিকুর রহমান ও মাসুদুর রহমানকে এবং ঢাকা রেঞ্জে মাহবুবুর রহমানকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।

অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার, ওয়ালিদ হোসেনকে রংপুর রেঞ্জে, মিয়া মাসুদ করিমকে পুলিশ সদর দফতরে, মেহেদুল করিমকে রংপুর মহানগর পুলিশে, গিয়াস উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জে, নওরোজ হাসান তালুকদারকে রাজশাহী পুলিশ অ্যাকাডেমিতে এবং মোহাম্মদ এনামুল হককে বরিশাল মহানগর পুলিশে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park