1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 30, 2026, 12:18 am
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

  • প্রকাশিত : Thursday, February 19, 2026
  • 193 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।

বৃহস্পতিবার সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।

সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন প্রশাসনিক কর্মকাণ্ডেও ব্যস্ত সময় পার করেন। ফ্যামিলি কার্ড স্কিম চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তিনি।

সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ২টায় আরেকটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওই বৈঠকে পরিবেশ রক্ষায় পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন এবং দেশের নদী, খাল ও অন্যান্য জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park