1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 4, 2026, 2:05 pm
সংবাদ শিরোনাম :

প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান আবদুল হাকিম

  • প্রকাশিত : Thursday, November 28, 2024
  • 174 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তাকে তিন বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’ এর ধারা ৪২(২) ও ৫(১) অনুযায়ী তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে আবদুল হাকিম এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৯ সেপ্টেম্বর প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park