1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 13, 2026, 4:56 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

প্লাটিলেট কমলেও আতঙ্ক নেই, আনতে হবে হাসপাতালে

  • প্রকাশিত : Saturday, July 15, 2023
  • 281 বার পঠিত

জ্বরের তিন দিনের মাথায় হাসপাতালে ভর্তি হন চল্লিশ বছর বয়সি রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা জুয়েল। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ার পাশাপাশি প্লাটিলেট নেমে আসে ১০ হাজারে। আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। প্রায় একই অবস্থা ঘটে কুমিল্লার লাকসামের বাসিন্দা আবুল বাশারের ক্ষেত্রে। তবে বাশারের প্লাটিলেট ৩৬ হাজারে নেমে আবার বাড়তে শুরু করায় কেটে যায় শঙ্কা। চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গুর অস্বাভাবিক লক্ষণ। আগের মতো জ্বরের সঙ্গে শরীর ব্যথা থাকলেও কারো কারো বমি এবং পায়খানার সঙ্গে রক্ত যাওয়ায় পরিস্থিতি খারাপ হচ্ছে অনেক দ্রুত। http://doorbin24.co

ডেঙ্গুতে রক্তের প্লাটিলেট কমা মানেই আতঙ্ক- প্রাথমিক ধারণা এটাই। তবে অন্য উপসর্গ না থাকলে এখন প্লাটিলেট ১০ কিংবা ৫ হাজারে নেমে এলেও ভয় নেই বলছেন চিকিৎসকরা। তবে, হঠাৎ অতিরিক্ত বমি, পেটব্যথা, অতিরিক্ত দুর্বলতা, দাঁত, নাক, মাড়ি ও মলের সঙ্গে রক্ত যাওয়া ডেঙ্গুর বিপদ চিহ্ন উল্লেখ করে রক্তের ঘনত্ব জানতে হেমাটোক্রিট পরীক্ষার পরামর্শ দেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক। আর মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ ডেঙ্গুর ক্ষেত্রে শিশু ও বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে ভোগা মানুষদের প্রতি বড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park