1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 31, 2026, 2:02 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ফিনল্যান্ডে শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

  • প্রকাশিত : শনিবার, মে ২১, ২০২২
  • 277 বার পঠিত

ফিনল্যান্ড রাশিয়ার গ্যাস সরবরাহকারী সংস্থা গ্যাজপ্রমকে রুবলে অর্থ পরিশোধ করার দাবি অস্বীকার করার পর নর্ডিক দেশটির ন্যাটো সদস্য হওয়ার আবেদনে ক্ষুব্ধ হয়ে রাশিয়া শনিবার প্রতিবেশী ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় ইইউ সদস্য দেশগুলোসহ ‘বন্ধু নয় এমন’ গ্রাহক রাষ্ট্রগুলোকে গ্যাস সরবরাহের জন্য রুবলে অর্থ পরিশোধের দাবি জানায় রাশিয়া।
গ্যাজপ্রম শনিবার এক বিবৃতিতে বলেছে, ২০ মে কর্মদিবস পর্যন্ত ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গাসুম থেকে রুবলে পেমেন্ট না পাওয়ায় তারা গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।
গ্যাজপ্রম বলেছে, ২০২১ সালে তারা ফিনল্যান্ডে ১.৪৯ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করেছে, যা দেশটির গ্যাস ব্যবহারের প্রায় দুই তৃতীয়াংশের সমান। যদিও ফিনল্যান্ডের জ্বালানি চাহিদার প্রায় ৮ শতাংশ যোগান দেয় প্রাকৃতিক গ্যাস।
গাসুম বলেছে, রাশিয়ার সরবরাহ বন্ধ হওয়ায় ঘাটতি পুরণে তারা অন্যান্য উৎস থেকে বাল্টিককানেক্টর পাইপলাইনের মাধ্যমে সংগ্রহ করবে এবং গ্রাহকদের আশ্বস্ত করেছে যে ফিলিংস্টেশনগুলো স্বাভাবিকভাবে চলবে।
কোম্পানি এক বিবৃতিতে বলেছে, ‘গাসুমের সরবরাহ করা চুক্তির অধীনে গ্যাস সরবরাহ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park