1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 1, 2026, 4:57 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বঙ্গোপসাগরে জাহাজডুবি : সব নাবিককে উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ১৬, ২০২২
  • 244 বার পঠিত

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ থাকা সব নাবিককে নৌবাহিনী ও কোস্টগার্ডের তৎপরতায় নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।

তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গিয়েছিল। জাহাজটিতে ১১ জন নাবিক ছিল। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নাবিকদের ঢাকাগামী বিভিন্ন জাহাজে তুলে দেওয়া হয়েছে।

ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, জাহাজটি ডুবে যাওয়ার ঘটনার পর নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়া লাইটারেজে থাকা ক্রুদের উদ্ধারে অভিযানে নামে। কী কারণে জাহাজাটি ডুবে গেছে সেটি প্রাথমিক জানা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম বলেন, লাইটারেজ জাহাজটি ভাসানচরের অদূরে ডুবে যায়। এটি কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কোস্টগার্ড ও নৌবাহিনীর তৎপরতায়  জাহাজটিতে থাকা লোকজনকে উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park