1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 7:34 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বাংলাদেশের নারীরা অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন: স্পিকার

  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৪, ২০২১
  • 429 বার পঠিত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। রবিবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাতকালে তারা সংসদীয় কার্যক্রম, কোভিড-১৯ ভ্যাকসিন পরিস্থিতি, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতকালে স্পিকার বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির বিপর্যয়ের বিষয়টি তুলে ধরেন। টিকা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে এই সংকট উত্তরণের উপর তিনি গুরুত্বারোপ করেন। স্পিকার বিষয়টি ‘কালেক্টিভ ওয়েলফেয়ার’ বলে চিহ্নিত করে উন্নয়নশীল দেশের টিকা পাওয়ার বিষয়টির উপর জোর দেন। এসময় তিনি আগামী ১৭ থেকে ২৬ মার্চ দশ দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন।

শিরীন শারমিন বলেন, বাংলাদেশের নারীরা অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন। নারী উদ্যোক্তারাও পিছিয়ে নেই। নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। এ সময় স্পিকার একাদশ জাতীয় সংসদে ৭৩ জন নারী সংসদ সদস্য রয়েছেন বলে উল্লেখ করেন।

মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশ কোভিড-১৯ পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবেলা করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের আগমন খুবই প্রশংসনীয় উদ্যোগ। করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park