1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 23, 2026, 1:18 pm
সংবাদ শিরোনাম :

বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানালো আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ

  • প্রকাশিত : Tuesday, February 7, 2023
  • 373 বার পঠিত

বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে আর্জেন্টিনা। কৃতজ্ঞতা হিসেবে “আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন” লিগের একটি ম্যাচের আগে মাঠে লাল-সবুজের পতাকা টানিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) “লিগা প্রফেশনাল ডি ফুটবল ডি লা এএফএ”-এর অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা গেছে, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা লিখেছে, “ধন্যবাদ বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন লীগ চির কৃতজ্ঞ থাকবে।” জানা গেছে, সোমবার আর্জেন্টিনা প্রাইমেরা ডিভিশন ফিক্সচারের কিকঅফের আগে ছবিটি তোলা হয়েছিল। জুয়ান কারমেলো জেরিলো স্টেডিয়ামে আয়োজিত ওই ম্যাচে মুখোমুখি হয় জিমনেসিয়া এবং ডিফেন্স ওয়াই জাস্টিকার। জিমনেসিয়া ম্যাচ হেরেছে ২-০ গোলে। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থন নজর কেড়েছে লিওনেল মেসির। শুক্রবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম দিয়ারো ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার জানান, ফাইনালের আগেই বাংলাদেশের ব্যাপারে বিশদ জানতে পেরেছিলেন তিনি। মেসি বলেন, “হ্যাঁ, আমি (বাংলাদেশের দেওয়া সমর্থনের) সবকিছুই দেখেছি। ফাইনালের আগে সবখানে জার্সি দেখা যাচ্ছিল। সারা বিশ্বের মানুষের গায়ে আর্জেন্টিনার ‘মেসির ১০’ নম্বর জার্সি দেখতে পাওয়াটা খুবই সুন্দর ব্যাপার।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park