1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 15, 2026, 4:06 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক শক্তিশালী হচ্ছে, ভারতের সঙ্গে দুর্বল: রাহুল

  • প্রকাশিত : Wednesday, September 23, 2020
  • 570 বার পঠিত

প্রতিবেশি দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দুর্বল হচ্ছে আর চীনের সঙ্গে শক্তিশালী হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। দ্য ইকোনোমিস্টের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে শিরোনামে দ্য ইকোনোমিস্টে প্রকাশিত প্রতিবেদনে রাহুল গান্ধীর এই উদ্বেগের কথা প্রকাশ করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দুর্বল হচ্ছে এবং চীনের সঙ্গে শক্তিশালী হচ্ছে।

বুধবার সকালে এক টুইট বার্তায় রাহুল ওই প্রতিবেদনের শিরোনামের ছবি টুইট করেন। সেখানে তিনি লেখেন, কয়েক দশক ধরে কংগ্রেস নির্মিত এবং লালিত সম্পর্কের জালকে ধ্বংস করছেন মোদি। প্রতিবেশী বন্ধু ছাড়া বাস করা বিপজ্জনক।

দ্য ইকোনোমিস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট শহর ভারত সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই শহরে একটি নতুন বিমানবন্দর নির্মাণ করবে সরকার। এটি নির্মাণের জন্য ভারতীয় কোম্পানিকে পেছনে ফেলে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে চীনা সংস্থা। এছাড়া গত জুনে নতুন করে চীন বাংলাদেশের বহু পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দিয়েছে।

ওই প্রতিবেদনে বাংলাদেশ ও চীনের আরও বেশ কয়েকটি বিষয়ে সম্পর্কের কথা তুলে ধরে দাবি করা হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দুর্বল হচ্ছে। অপরদিকে চীনের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park