1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 10:23 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক, জানালেন নিজেই

  • প্রকাশিত : শুক্রবার, মে ১৭, ২০২৪
  • 252 বার পঠিত

বিনোদন ডেস্ক: তুরস্কের ইসলামিক সিরিজ কুরুলুস উসমানের প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। কুরুলুস উসমান সিরিজের এই নায়ক বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়।

বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।

জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন, সেটি এখনও জানানো হয়নি।

প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।

১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট। এক বোন, নাম বুরসান দেনিস। অভিনেতা বুরাক অ্যাজিভিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park