1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 20, 2026, 4:12 pm
সংবাদ শিরোনাম :

বাউফলে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ইউপি চেয়ারম্যান লাভলু কারাগারে

  • প্রকাশিত : Tuesday, October 6, 2020
  • 693 বার পঠিত

বিশেষ সংবাদদাতা : বাউফলে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি, কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে কারাগারে পঠানো হয়েছে। মহিউদ্দিন লাভলু আজ মঙ্গলবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেনের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। লাভলু জোড়া খুনের মামলায় গত ২৫ আগস্ট উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহ’র অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

উল্লেখ গত ২ আগস্ট সন্ধ্যায় কেশবপুর বাজারের একটি দোকানে চা পান করার সময় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন লাভলুর অনুসারিদের হাতে ওই ইউপির যুবলীগের সহ সভাপতি রুমন তালুকদার ও তার চাচাতো ভাই ইশাত তালুকদার নির্মম ভাবে খুন হন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park