1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 14, 2026, 9:38 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন আত্মসমর্পণ করে কারাগারে

  • প্রকাশিত : Wednesday, February 3, 2021
  • 497 বার পঠিত

নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  বুধবার ঢাকা মহানগর ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল রাজ্জাক জানান, ওয়ারি থানার এক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সালাউদ্দিন।  শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২টায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ-১১-২২৪৯ নম্বরের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করা হয়।  ২০১৫ সালের ১২ আগস্ট ওয়ারি থানার এসআই শাহআলম বিএনপি নেতা সালাহউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সালাহউদ্দিন এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। তিনি ছিলেন চার্জশিটভুক্ত ২৪ নম্বর আসামি। মামলা নম্বর (১৪-১-২০১৫)।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park