1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 29, 2026, 9:35 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে: কামরুল ইসলাম

  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২
  • 304 বার পঠিত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। এটাই শেষ কথা। যতই আন্দোলন করুক না কেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অযথা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে বিএনপি। বিশৃঙ্খলা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর বংশালে থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি আসুক বা না আসুক যথাসময়ে নির্বাচন হবে। মিথ্যাচার না করে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহবান। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি নেতারা পাগল হয়ে গেছেন। মহাসমাবেশের নামে সন্ত্রাস করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে তাদের খুঁজে পাওয়া যাবে না

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি আওয়ামী লীগকে ভয় দেখায়। বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি না। তাই হুমকি দিয়ে লাভ নেই। এখান থেকে আওয়ামী লীগকে কেউ তাড়াতে পারবে না। বাংলাদেশ থেকে অপশক্তিকে বিতাড়িত করা হবে। তাদের প্রতিহত করা হবে।

যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের মোকাবিলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park