1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 27, 2026, 6:23 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে : আইনমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৩, ২০২২
  • 295 বার পঠিত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি সংসদ মানে না। আদালত মানে না। ওনারা জনগণ মানে না। ওনারা যদি কোনো দিন ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশ বিরানভূমি হয়ে যাবে। তারা বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশের জনগণকে তারা ভালোবাসে না। তারা জানে, বাংলাদেশের মানুষ কোনো দিন ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে না। সেই জন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিদেশে চিঠি লিখে যে এই সরকার তাদের মুরব্বিদের স্বার্থ রক্ষা করবে না।’

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে হবে। বাংলাদেশের নিম্ন ও উচ্চ আদালত দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে সাজা দিয়েছেন। নিম্ন আদালত পাঁচ বছর সাজা দিয়েছেন। এটাকে বাড়িয়ে উচ্চ আদালত ১০ বছর সাজা দিয়েছেন। ওই এতিমের টাকা নিয়ে আরেক মামলায় সাজা দিয়েছেন সাত বছর। ওই মামলা তাদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হয়েছিল।
বিএনপির তত্ত্ববাধায়ক সরকার চাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়ে আইন করার পর তারা বললেন- এই আইনে হবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস আর বিএনপির বেআইনী কার্যক্রমের ইতিহাস এক।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ বক্তা ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল ও সেলিম ভূইয়া।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park