1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 3, 2026, 5:24 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিদেশে প্রবাসীরা সম্মান পাচ্ছে আ. লীগের জন্যই: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : Saturday, November 13, 2021
  • 350 বার পঠিত

বিদেশে প্রবাসীরা সম্মান পাচ্ছে আ. লীগের জন্যই। বিএনপির জ্বালাও-পোড়াওয়ের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে বাধা দেওয়াই দলটির কাজ।

ফ্রান্সে রাষ্ট্রীয় সফরের শেষ দিন স্থানীয় সময় শনিবার (১৩ নভেম্বর) সকালে প্রবাসী নাগরিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। করোনার বাস্তবতায় প্যারিসের একটি হোটেল থেকে এই আয়োজনে যুক্ত হয়ে আওয়ামী লীগ প্রধান বক্তব্য রাখেন।

শেখ হাসিনা জানান, দেশের উন্নয়নে সর্বাত্মকভাবে তার সরকার কাজ করেছে বলেই বাংলাদেশের মানুষ বিদেশের মাটিতে আজ সম্মান পাচ্ছে। বিএনপির আমলে বাংলাদেশের ভাবমূর্তি ছিল ভিক্ষুকদের মতো।

বঙ্গবন্ধুকন্যা বলেন, বিএনপি সব সময় ধ্বংসাত্মক কাজ করেছে। ৫ জানুয়ারি নির্বাচন ঠেকানোর নামে তারা সন্ত্রাসবাদ কার্যক্রম চালায়। ২০১৩ সালে তারা অগ্নি সন্ত্রাস কার্যক্রম চালিয়েছে। ধ্বংস করা ছাড়া তারা আর কিছু জানে না। কাজেই ধ্বংস করাটাই ছিল তাদের একমাত্র কাজ।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সময়ে এতিমের নামে টাকা গেলেও সে টাকা এতিমরা পায়নি। ওই টাকা খালেদা জিয়া ব্যাংকেই রেখে দেয়। ব্যাংকে রেখে খুব ভালোভাবে লাভ খেয়েছে। সেই এতিমের টাকা আত্মসাতের মামলায় তার সাজা হয়েছে। বাংলাদেশটাকে বানানো হয়েছিল অস্ত্র চোরা কারবারের একটা ক্ষেত্র।

তিনি বলেন, গোটা বিশ্বের কাছে বাংলাদেশ আজ অনুকরণীয় দৃষ্টান্ত। এ সময়, দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে প্রবাসীদের আহ্বান জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীন বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। একজন মানুষও ঠিকানাবিহীন থাকবে না। আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। প্রবাসীদের জন্য অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ সরকারের সর্বোচ্চ চেষ্টার ফলে দেশ আজ যে কোনো বৈরী পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা অর্জন করেছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park