1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 11:39 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিনোদনকেন্দ্র-জমায়েত বন্ধ থাকছে সিথিলেও

  • প্রকাশিত : সোমবার, আগস্ট ৯, ২০২১
  • 479 বার পঠিত

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে বিধিনিষেধের প্রায় সবকিছুই তুলে দেওয়া হচ্ছে। গতকাল রবিবার (৮ আগস্ট) বিধিনিষেধ শিথিল করে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে সেই প্রজ্ঞাপনে সবকিছুই খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও বিনোদনকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও জমায়েত বন্ধই থাকছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেসব বিষয় বলা হয়নি, যেমন বিনোদনকেন্দ্র, জমায়েত, এগুলোর অনুমতি দেওয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হবে।

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের দোকানপাট ও শপিংমল খোলা থাকবে সেই সঙ্গে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ, অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১১ আগস্ট থেকে দেশব্যাপি চলাচল করবে সব ধরনের গণপরিবহন। পরিবহনের আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে চলাচল করবে গণপরিবহনগুলো।সকল প্রকার শিল্প কারখানা চালু থাকবে।

৫০ শতাংশ আসন ফাঁকা রেখে ১১ আগস্ট থেকে চলবে ট্রেন প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গণপরিবহন, মার্কেট ও বিভিন্ন দফতর ও বাজারসহ যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ববহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park