1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 10:16 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিশ্বের প্রথম সেলফি ১৮৩ বছর আগে তোলা হয়েছিল!

  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ২, ২০২২
  • 509 বার পঠিত

বিশ্বের প্রথম সেলফি ১৮৩ বছর আগে তোলা হয়েছিল। একটা সময় ছিলো, যখন নিজের ছবি তুলে দিতে আরেকজন মানুষের প্রয়োজন হতো। কিন্ত ফ্রন্ট ক্যামেরা আসার পর ব্যাপারটি পালটে যায়। সবাই এখন নিজের ছবি ইচ্ছেমত তুলতে পারে, বর্তমানে যাকে বলা হয়ে থাকে সেলফি।

রোজকার জীবনে এখন বিশেষ জায়গা করে নিয়েছে এই সেলফি। সিনেমা দেখতে যাওয়া, দাওয়াত কিংবা আড্ডা, সব জায়গাতেই মানুষ এখন ভীষণভাবে সেলফি সচেতন। কোনও কাজ করার আগেই প্রত্যেকে এখন ভেবে নেয় সেলফির পোজটা কী হবে, কোন পোজে সেলফি ক্লিক করলে ফেসবুকে রিঅ্যাক্ট পড়বে বেশি।
তবে কখনো কি মনে হয়েছে প্রথম সেলফি কে তুলেছে আর কবেই বা তুলেছে?

সেলফি নামকরণের ঘটনাটাও বেশ মজার। শব্দটির প্রথম ব্যবহার হয় ২০০২ সালে, এক অস্ট্রেলীয় তরুণ ইন্টারনেটের একটি ফোরামে নিজের ২১তম জন্মদিনে তোলা একটি ছবি পোস্ট করে তাতে নাম দিয়ে দেন সেলফি । এদিকে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ হিসেবে সেলফির প্রথম ব্যবহার হয় ২০১১ সালের ২৭ জানুয়ারি।

তাছাড়া সেলফি শব্দটি এই আধুনিক ফ্রন্ট ক্যামেরার যুগের শব্দ হলেও বিশ্বের প্রথম সেলফি তোলা হয়েছিলো কিন্তু আজ থেকে ১৮৩ বছর আগে। বিশ্বের প্রথম এই সেলফি তুলেছিলেন রবার্ট কর্নেলিয়াস নামে এক রসায়নবিদ। অবশ্য তখনও সেলফি নাম পায়নি রবার্টের নিজের তোলা ছবিটি। মাত্র ৩০ বছর বয়সে ছবিটি তুলেছিলেন তিনি।

জানা যায়, উজ্জ্বল আলোতে ছবি তোলার জন্য রবার্ট কর্নেলিয়াস তাদের দোকানে ঝোলানো ঝাড়বাতির আলোর ঠিক সামনেই দাঁড়িয়েছিলেন। এরপর ক্যামেরার লেন্স খুলে টানা ১৫ মিনিট তার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাকে। সে সময় ড্যাগেরোটাইপ ফটোগ্রাফিতে ছবি তুলতে অনেক সময় লাগত। বেশি সময়ের জন্যই সম্ভবত রবার্টের সেলফিতে তার দৃষ্টি অসাবধানতাবশত ক্যামেরা থেকে সরে যায়। তবে নিখুঁত না হলেও প্রথম সেলফির কৃতিত্ব পেতে অসুবিধা হয়নি রবার্টের।

পরে ছবির উল্টোপিঠে নিজের হাতে লিখে রেখেছিলেন- দ্যা ফার্স্ট লাইট পিকচার এভার টেকেন, ১৮৩৯। আর এভাবেই বিশ্বের প্রথম সেলফি তোলা হয়। অবশ্য এই ছবির চার বছর পরে আরও একটি সেলফি তুলেছিলেন কর্নেলিয়াস। ১৮৭৭ সালে অবসর নেন তিনি । ১৮৯৩ সালে মারা যান বিশ্বের সেলফি এই পথিকৃৎ । রবার্ট কর্নেলিয়াসের সেলফি ছবিটি বর্তমানে লাইব্রেরি অব কংগ্রেসে রক্ষিত আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park