1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 1:04 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিশ্বের সাবেক সবচেয়ে মোটা ব্যক্তির করোনা জয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২০
  • 653 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : দুই বছর আগে বিশ্বের সবচেয়ে স্থুলকায় ব্যক্তি হিসেবে বিশ্ব রেকর্ডে ঠাঁই পাওয়া মেক্সিকোর নাগরিক জুয়ান পেদ্রো ফ্রাঙ্কো প্রাণঘাতী করোনাভাইরাস জয় করেছেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং পাকস্থলির সমস্যা নিয়ে তিনি করোনাভাইরাসকে হারিয়েছেন।

২০১৭ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে স্থুলকায় ব্যক্তি হিসেবে ঠাঁই পেয়েছিলেন ৫৯৫ কেজি ওজনের বিশালদেহী পেদ্রো। তার এই ওজন একটি পুরুষ পোলার ভাল্লুকের চেয়েও বেশি; গিনেস কর্তৃপক্ষ তাকে সেই সময় বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তির খেতাব দিতে বাধ্য হয়।

৩৬ বছর বয়সী পেদ্রোর বর্তমান ওজন ২০৮ কেজি। কিন্তু তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পাকস্থলি এবং ফুসফুসের সমস্যায় ভুগছেন তিনি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছেন তিনি।

করোনা জয়ের ব্যাপারে উত্তর মেক্সিকোর আগুয়াসকালিয়েনতেস শহরের বাসিন্দা ফ্রাঙ্কো পেদ্রো ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেন, এটি অত্যন্ত আগ্রাসী একটি রোগ। আমার মাথা ব্যথা, শরীর চুলকানো, শ্বাস-প্রশ্বাসের সমস্যা এবং জ্বর ছিল। আমি এই রোগে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিলাম।

বিশ্বে করোনাভাইরাস মহামারিতে চতুর্থ সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে মেক্সিকোতে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৭৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। মৃতদের এক চতুর্থাংশই ছিলেন স্থুল। শিশু এবং বয়স্কদের স্থুলতার হারে বিশ্বে সবার শীর্ষে রয়েছে দেশটি।

করোনায় মৃতদের অনেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং স্থুলতার মতো রোগে আক্রান্ত ছিলেন। যাদের খাদ্যাভ্যাস এবং শরীর চর্চার ব্যাপারে তেমন সতর্কতা ছিল না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park