1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 25, 2026, 11:26 pm
সংবাদ শিরোনাম :

বিসিবির অপারেশন্স নতুন চেয়ারম্যান হয়েছেন জালাল ইউনুস চৌধুরী

  • প্রকাশিত : Friday, December 24, 2021
  • 488 বার পঠিত

বিসিবির অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন জালাল ইউনুস চৌধুরী। আকরাম খানের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর আগে পালন করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্বও। আকরাম খান নিজ ইচ্ছায় সরে দাঁড়ানোয় তিনি ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব পেলেন।

এদিকে, নতুন দায়িত্ব নিয়েই এক প্রতিক্রিয়ায় জালাল ইউনুস বলেন, বাংলাদেশের ক্রিকেটে চলমান অস্থিরতা বন্ধ করে একে সঠিক পথে ফিরিয়ে আনাই হবে ক্রিকেট অপারেশন্সের প্রধান লক্ষ্য।

জাতীয় দলের ড্রেসিংরুমে যে অস্বস্তি সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে, এটাকে যে কোনো মূল্যে ঠিক করতে চান নতুন এই চেয়ারম্যান। আকরাম খানের সঙ্গে আলাপ করে, তার রেখে যাওয়া কাজগুলোও শেষ করতে চান বলে জানিয়েছেন তিনি।

বাইরে যতই আলোচনা হোক, ক্রিকেট বোর্ডে আকরাম খানের সহকর্মীরা চেয়েছিলেন তিনিই থাকুন ক্রিকেট অপারেশন্সে। কিন্তু, আকরাম ছিলেন অবিচল তাই নতুন চেয়ারম্যানের দেখা পেল বিসিবির ক্রিকেট অপ্স কমিটি।

ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্টের পর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পদ বলে বিবেচনা করা হয় ক্রিকেট পরিচালনা বিভাগকে। জায়গাটায় দুই টার্মে প্রায় ৮ বছর ছিলেন সাবেক অধিনায়ক আকরাম খান। আলোচনা-সমালোচনা থাকলেও, বড় দাগে তাকে ব্যর্থ বলা প্রায় অসম্ভব। কিন্তু বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে চলা অস্থিরতা দূর করতে না পারার কারণেই অনেকটা অবধারিত ছিল আকরাম খানের সরে যাওয়া।

নতুন চেয়ারম্যানও তাই দায়িত্ব নেওয়ার পরপরই জানালেন, সেই অস্থিরতা দূর করাই হবে তার প্রধান লক্ষ্য।

জাতীয় দলের পাশাপাশি, এ দল এবং ছায়া জাতীয় দল নিয়েও কাজ করতে হয় অপ্সকে। কিন্তু আগের টার্মে এগুলো ছিল উপেক্ষিত। নতুন চেয়ারম্যান আশা দেখালেন, কাজ হবে সেখানেও।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিসিবির কমিটিতে ব্যাপক রদবদল হয়েছে। মিডিয়া কমিটির নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ টিটু। বোর্ডের ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব পেয়েছেন আকরাম খান।

এছাড়া গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হয়েছেন খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা, হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান, টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান সুজন, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম, স্কুল ক্রিকেটের চেয়ারম্যান ওবায়েদ নিজাম ও ভাইস চেয়ারম্যান টিটো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park