1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 12, 2026, 3:38 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বুড়িগঙ্গা তীরের ৮০ ডকইয়ার্ড স্থানান্তরের নির্দেশ

  • প্রকাশিত : Tuesday, September 1, 2020
  • 539 বার পঠিত

 নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীর তীরের ৮০টি ডকইয়ার্ড দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। একই সঙ্গে যশোরের নওয়াপাড়া বন্দরকে আরও বেগবান করারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বিআইডব্লিউটিএ’র প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যশোরের নওয়াপাড়া নদীবন্দর একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর। এ বন্দরের কার্যক্রম আরও বেগবান করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।

নওয়াপাড়া বন্দরকে আরও ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিস্তারিত সমীক্ষা কার্যক্রম গ্রহণের পাশাপাশি বন্দর সংলগ্ন নদী খননের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ৮০টি ডকইয়ার্ড দ্রুত স্থানান্তরের লক্ষ্যে বাস্তবতার নিরিখে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করা যায়, এমন প্রকল্প গ্রহণ করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park