1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 24, 2026, 8:18 pm
সংবাদ শিরোনাম :

বেনাপোলে ভাইপোর হাতে আ.লীগ নেতা মগর আলী খুন

  • প্রকাশিত : Sunday, April 17, 2022
  • 350 বার পঠিত

স্থলবন্দর বেনাপোলে মগর আলী (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) রাত ৮ টার দিকে যশোরের শার্শা
উপজেলার কাগমারী গ্রামে আবুল হোসেনের লেদ দোকানের সামনে এই ঘটনা ঘটে। তিনি নিজের ভাইপোর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিহত মগর আলী বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, যশোর জেলার বেনাপোল পৌরএলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে আরব আলী ও মগর আলীর মধ্যে ঝঁগড়া বাঁধে। এসময় মগর আলী কে মারধর করা হয়। মগর আলী মারধর খেয়ে বাড়িতে এসে তার দুই ছেলে হাসান ও হোসেন এবং নাতি ছেলে ইয়াসিনকে ডেকে নিয়ে যান। এসময় দুই পক্ষের লোকজনের মধ্যে মারমারি শুরু হয়।

একপর্যায়ে আরব আলীর ছেলে হারুন তার চাচা মগর আলীর পেটে কাঠের বাটালি দিয়ে আঘাত করেন। ফলে আলীর পেটের নাড়িভুড়ি বের হয়ে আসে। এছাড়া ঘটনাস্থলে হাসান আলী ও তার ছেলে ইয়াসিন মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মান। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেনাপোল পোর্ট থানা পুলিশ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযানে আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park