1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 17, 2026, 1:40 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে’

  • প্রকাশিত : Thursday, October 1, 2020
  • 428 বার পঠিত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানে দুষ্ট দালাল চক্রের দৌরাত্ম্য প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করতে বৃহস্পতিবার জুম অনলাইনে বরিশাল বিভাগীয় কমিশনার-এর কার্যালয় আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, নুরুন্নবী চৌধুরী শাওন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

মন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থানে অনগ্রসর জেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব জেলা থেকে অধিক কর্মী বিদেশে প্রেরণের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া হবে। বিদেশ ফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মী প্রেরণের লক্ষ্যে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেমিনারে সচিব বলেন, শ্রম অভিবাসনে দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে। দক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মুজিব বর্ষের স্লোগানে দক্ষতাকে প্রাধান্য দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park