1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 21, 2026, 12:54 am
সংবাদ শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ভাংচুর: ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন অতিরিক্ত সচিবের

  • প্রকাশিত : Saturday, April 10, 2021
  • 595 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, পৌর ভূমি অফিস, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, তাণ্ডবের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সরেজমিন পরিদর্শন করতে মন্ত্রী তাজুল ইসলাম আমাকে পাঠিয়েছেন। আমি সরেজমিন পরিদর্শন করেছি। এবং এ ব্যাপারে একটি প্রতিবেদন মন্ত্রীর কাছে পেশ করব।

আরও পড়ুনঃ

‘রাতভর মদ-মাংস খেয়ে সকালে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ’

শিগগিরই ধ্বংস হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নেয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী, মোহাম্মদ ফারুক হোসেন, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park