1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 10:27 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভারতের বিপক্ষে ম্যাচে ‘সাহসী ও শান্ত’ থাকতে চায় পাকিস্তান

  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২
  • 280 বার পঠিত

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোন উত্তেজনা নয় বরং তার দল শান্ত থাকার চেষ্টা করছে বলে জানালেন পাকিস্তান উইকেটরক্ষ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে সাহসী ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।
গতরাতে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান।
আজ শারজাহতে সুপার ফোরের প্রথম ম্যাচে খেলবে আফগানিস্তান ও শ্রীলংকা। তবে আগামীকাল দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। এই মর্যাদার লড়াইয়ে স্টেডিয়াম আবারও পরিপূর্ণ হয়ে উঠবে।
হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৭৮ রান করা রিজওয়ান সাংবাদিকদের বলেন, ‘ভারতের বিপক্ষে খেলা সব সময়ই চাপের। সারা বিশ্ব এমনকি এশিয়ার বাইরের ক্রিকেট ভক্তরাও এ ম্যাচের জন্য অপেক্ষা করে।’
তিনি আরও বলেন, ‘উভয় দলের ওপর সমান চাপ থাকবে, তবে যারা সাহসী এবং শান্ত থাকবে, তারাই ভালো ফল করবে।’
হংকংয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৯৩ রান করে পাকিস্তান। পরে বিধ্বংসী বোলিংয়ে হংকংকে ৩৮ রানে গুড়িয়ে দেয় পাক বোলাররা। এই জয়ে গ্রুপের দ্বিতীয়স্থান নিয়ে সুপার ফোরের টিকিট পায় তারা। গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিলো পাকিস্তান।
৩০ বছর বয়সী রিজওয়ান বলেন, ‘আমি খেলোয়াড়দের বলেছি, ভারত কিংবা হংকং যে দলের বিপক্ষেই খেলা হোক না কেন, এটি ব্যাট এবং বলের খেলা।’
তিনি আরও বলেন, ‘এটিকে সহজভাবে নিতে হবে। হ্যাঁ, এটি একটি বড় ম্যাচ এবং আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি। তবে কঠোর পরিশ্রম শুধুমাত্র আমাদের হাতে, আর ফলাফল আসবে সৃস্টিকর্তার কাছ থেকে।’
প্রতিটি ভারত-পাকিস্তান ম্যাচে পরিপূর্ণ থাকে স্টেডিয়াম। এমনকি টিভি ও ডিজিটাল প্লাটফর্মে খেলা দেখে লক্ষ-লক্ষ ভক্তরা।
রাজনৈতিক কারনে শুধুমাত্র বহু-জাতির ইভেন্টে একে অপরের বিপক্ষে খেলে থাকে দুই চির প্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। আগামী সপ্তাহে হতে যাওয়া ফাইনালে তৃতীবারের মত ভারত-পাকিস্তান লড়াই হবে বলে প্রত্যাশা করছে দুই দলের সমর্থকদের।
রিজওয়ান জানান, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং ফাইনালে উঠতে হবে। তিনি বলেন, ‘আমাদের ভক্তদের প্রত্যাশা আমরা আমাদের সেরাটা দেবো এবং ছেলেরা তাদের সেরাটাই দিচ্ছে।’
গত টি-টোয়েন্টি বিশ^কাপে ভারতকে ১০ উইকেটে হারানোর পেছনে বড় ভূমিকা ছিলো অধিনায়ক বাবর আজম ও রিজওয়ানের।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park