1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 1, 2026, 6:17 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ১৫, ২০২২
  • 325 বার পঠিত

ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি হচ্ছে গুজবসর্বস্ব রাজনৈতিক দল, মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার।

এ সময় বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেয়ার অপচেষ্টা বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম কমিটমেন্ট থাকলে, কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে। তাদের রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি। তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল। এখন আবার তারা সে পথেই হাঁটতে চায়। কিন্তু তাদের এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায়। সন্ত্রাস-নৈরাজ্যের জনপদে পরিণত করে সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে চান দলের নেতারা। বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে। মিথ্যাচারকে তারা শিল্পে রূপ দিয়েছেন। তারা সভা-সমাবেশ করছেন, অথচ বলছেন, কথা বলার অধিকার নেই।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park