1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 11:40 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভাষাশহীদদের শ্রদ্ধা জানাল অভিনয় শিল্পী সংঘ

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২২, ২০২২
  • 406 বার পঠিত

আন্তজার্তিক মাতৃভাষা দিবস আজ। সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা-ভালোবাসা আর যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করে সব শ্রেণি-পেশার মানুষ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল আর ব্যানার নিয়ে নবনির্বাচিত অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের (২০২২-২০২৫) সদস্যরা বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

গত ২৮ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টার কিছু পর ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি বেশি থাকায় ভোটগ্রহণ সম্পন্ন হয় সন্ধ্যা ৬টায়। রাত সোয়া ১০টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। শপথ গ্রহণের পর নতুন কমিটি আগামী তিন বছর সংগঠনটির দায়িত্ব পালন করবে।

এবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম এবং সাধারণ সম্পাদক রওনক হাসান।

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। এ ছাড়া নির্বাচনে আপিল বোর্ডের দায়িত্বে ছিলেন অভিনেতা মামুনুর রশীদ ও আইনজীবী জুয়েল। তারা সবাই অভিনয় শিল্পী সংঘের সদস্য।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park