1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 23, 2026, 12:11 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভাড়া না দিতে পারায় বাস থেকে ফেলে দেয় প্রতিবন্ধী নারীকে:আটক ২

  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ৯, ২০২১
  • 355 বার পঠিত

ভাড়া না দিতে পারায় কেরানীগঞ্জে এক প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় এন মল্লিক পরিবহনের বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তার দুজন হলো- এন মল্লিক পরিবহনের বাসের চালক সবুজ মিয়া ৪০ এবং হেলপার হাসান ২২।বাক-প্রতিবন্ধী হওয়ায় টাইলসের ওপর লিখে ওই নারী তাকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ সম্পর্কে উপস্থিত জনতাকে জানান।ওই নারী লিখেন, এন মল্লিক বাসে তিনি কোনাখোলা থেকে উঠেছিলেন। ভাড়া নাই। এন মল্লিক কোনোদিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমন ব্যবহার।এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই।

মঙ্গলবার সকালে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান।সোমবার সকাল পৌনে ৯টার দিকে এন মল্লিক নামের একটি বাস কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় ওই নারীকে ছুঁড়ে ফেলে। ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। বাস থেকে ফেলে দেওয়া ওই নারী বাক‌প্রতিবন্ধী। তিনি মাটিতে পড়ে প্রচণ্ড ব্যথায় কান্নাকাটি করছিলেন। পরে উপস্থিত স্থানীয়রা তাকে রাস্তা থেকে তোলেন।এ ঘটনায় একজন প্রতিবন্ধীর সঙ্গে এমন আচরণে অভিযুক্তদের গ্রেপ্তার এবং বিচার দাবি করে মানববন্ধন করেছিল স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park