1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 3:27 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভেঙে দেওয়া মন্ডপেই চলল মায়ের পুজো!

  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১৭, ২০২১
  • 415 বার পঠিত

বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ইসলামিক আগ্রাসন অব্যাহত। অষ্টমীর দিন কুমিল্লা, সাহেবগঞ্জ সহ একাধিক পূজা মন্ডপে ভাঙচুর চালিয়েছে উন্মত্ত জনতার দল। শুধু তাই নয়, শতাধিক হিন্দু পরিবারের বাড়ি তছনছ করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশের ঘটনার রেশ এসে পৌঁছেছে ভারতবর্ষের বুকেও। পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি জাতীয়তাবাদী হিন্দুরা এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন। কলকাতার অন্যতম নামী পূজো উদ্যোক্তা সন্তোষ মিত্র স্কোয়ারেও এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বাংলাদেশের চট্টগ্রামে দলবদ্ধভাবে হিন্দুরা প্রতিবাদ শুরু করেছেন।

মূর্তি ভাঙচুর ও মন্ডপ ভাঙার ঠিক একদিন পর নৃশংসভাবে একটি হিন্দু ছেলেকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, ইস্কনেও হামলা চালানো হয়েছে। এই নৃশংসতা নোয়াখালী গণহত্যার স্মৃতি উস্কে দিয়েছে।#SaveBangladeshiHindus হ্যাশট্যাগে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, অশ্রুসংবরন করা সম্ভব হলোনা কোনোভাবেই। ভাঙা মন্ডপেও পুজা হয়, প্রতিমা ছাড়াও পুজা হয়… ঈশ্বর নিরাকার, শক্তি নিরাকার। কার অপমান হলো আর আমরা কাকে শ্রদ্ধাজ্ঞাপন করি পুজার মাধ্যমে বুঝে নিন, জয় মা দুর্গা। অনেকেই আবার মনে করেছেন, হিন্দুদের এভাবে দমিয়ে রাখা যাবে না, আদ্যাশক্তি মহামায়া সর্বত্র বিরাজমান। দেবীর ঘটে পুষ্পার্ঘ্য অর্পণ করলেও দেবী তুষ্ট হন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park