1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 14, 2026, 12:33 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভ্যাট-ট্যাক্স বাড়াতে হবে তামাকজাত পণ্যে: আতিকুল

  • প্রকাশিত : Friday, December 17, 2021
  • 429 বার পঠিত

ধূমপানকে নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করতে হবে বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বনানীতে বিডি ক্লিন আয়োজিত পরিত্যক্ত সিগারেট ফিল্টারের কুফল সম্পর্কে জনসচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মেয়র আতিক বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের মহামানব, তিনি চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। তাই প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে।

তিনি বলেন, মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে পরিবেশ দূষণরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিডি ক্লিন সদস্যরা সারা দেশের রাস্তাঘাট থেকে সংগৃহীত পরিবেশ দূষণকারী ৫ কোটি সিগারেট ফিল্টার এবং ৩০ লক্ষ পরিত্যক্ত প্লাস্টিক বোতল দ্বারা যে অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার।

মেয়র বলেন, ‘সেভ আর্থ, সেভ বাংলাদেশ’ সিজন-২ শিরোনামের প্রদর্শনীটির স্লোগান হলো ‘প্লাস্টিক সামগ্রী ও ধূমপান পরবর্তী ফিল্টার দূষণরোধে হতে হবে সচেতন, চলুন মিলেমিশে গড়ি বাসযোগ্য বাংলাদেশ, করে অতীব যতন’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, বিভিন্ন প্রয়োজনে প্লাস্টিকজাত পণ্য ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়ার কারণে তা পরিবেশের দূষণের পাশাপাশি জলাবদ্ধতারও কারণ হয়ে দাঁড়ায়, তাই প্লাস্টিকজাত পণ্যের রিসাইক্লিং নিশ্চিত করতে হবে।

দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ পরিবেশ বিনির্মাণে বিডি ক্লিন এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করে বিডি ক্লিনকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন মেয়র।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যেই চীনের চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর আমিনবাজার এলাকায় ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রকল্পটিতে প্রতিদিন সর্বমোট ৩ হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবহার করা হবে।

আতিকুল ইসলাম বলেন, সুস্থতার জন্য‌ই সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলর এবং বিডি ক্লিন এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park