1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 10:15 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মসজিদে নববিতে গিয়ে কাঁদলেন বলিউড অভিনেত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
  • 232 বার পঠিত

বিনোদন ডেস্ক: স্বামী-সন্তান নিয়ে মসজিদে নববিতে গিয়ে ইফতার করছেন বলিউড অভিনেত্রী গওহর খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

যেখানে দেখা গেছে, ইফতার করছেন গওহর। খেজুর ও পানির বোতল এগিয়ে দিচ্ছেন তার স্বামী জায়েদ দরবার। এসময় খেজুর মুখে দিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।

দ্রুত সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেকেই গওহরের প্রশংসা করেন। আবার অনেকে এসব ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেন।

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রীর স্বামী লেখেন, ‘আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না। কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন তখনই আবেগপ্রবণ হয়ে পড়বেন। তবে হৃদয়ে ঈমান নিয়ে আসতে হবে। যখন আপনার সন্তান প্রথমবার মসজিদে নববিতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতিকে কীভাবে ব্যাখ্যা করবেন।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্বামী-সন্তানকে নিয়ে গতকাল সৌদি আরবের মদিনায় গিয়েছেন গওহর খান। পুত্রকে নিয়ে এটাই তাদের প্রথম মদিনা সফর। সেখানে গিয়েই মসজিদে নববিতে ইফতার করেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২০ সালে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে বিয়ে করেন গওহর খান। ২০২২ সালের ১০ মে পুত্র সন্তানের মা হন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park