1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 4, 2026, 6:21 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মাত্র ৩০০ টাকায় ১০০টি চ্যানেল, এভাবে চলবে না: প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : Tuesday, October 5, 2021
  • 335 বার পঠিত

পৃথিবীর অন্য দেশে প্রতিটি টেলিভিশন চ্যানেল দেখার জন্য আলাদা করে টাকা খরচ করতে হলেও বাংলাদেশে মাত্র ৩০০ টাকায় ১০০টি চ্যানেল দেখা যায়। তবে এভাবে আর চলবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমি ১০দিন কানাডায় থেকে আসলাম, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি একজন সংসদ সদস্য, একজন প্রতিমন্ত্রী, তারচেয়ে বড় কথা আমি বাঙালি। আমি কানাডার টরেন্টো, মন্ট্রিল, অটোয়া, ভ্যানকুভার কোথাও টাকা ছাড়া একটা নিউজও দেখতে পারলাম না। আর আমার বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে, বঙ্গবন্ধুর কন্যার বাংলাদেশে সারা পৃথিবীর ৭০০ কোটি মানুষ এসে ১০০টি চ্যানেল দেখতে পারবে মাত্র ৩০০ টাকা দিয়ে। এভাবে বাংলাদেশ চলবে না।

তিনি আরও বলেন, আমরা একটি পরিবার, আমরা সবাই মিলে এই ক্লিন ফিড বাস্তবায়ন করব। বিদেশি বিজ্ঞাপন এবং বিদেশি সবকিছুই আমাদের নির্ধারিত মূল্য অনুযায়ী পরিচালনা করতে হবে।

পরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির স্বার্থে আইন বাস্তবায়ন করা হচ্ছে। একটি মহল নানা অজুহাতে আইন কার্যকর করতে দেয়নি। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তা নয়, সেটিকে পুঁজি করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছিল, সেগুলো হালে পানি পায়নি। আমরা এবার বদ্ধপরিকর আইন কার্যকর করতে। কেউ বিভ্রান্তি ছড়ালে সেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যেসব চ্যানেল ক্লিনফিড পাঠায় প্রথমে কেউ সেগুলো না চালালেও এখন চালানো শুরু করেছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা আজকেও (মঙ্গলবার) সময় দিচ্ছি, যেসব চ্যানেল ক্লিনফিড হিসেবে আসে সেগুলো চালানোর জন্য। যেসব চ্যানেল ক্লিনফিড আসা সত্ত্বেও চালানো হচ্ছে না সেজন্য দেশের বিভিন্ন জায়গায় আগামীকাল (বুধবার) থেকে মোবাইল কোর্ট চালানো হবে। কেউ যদি কেবল অপারেটরের শর্ত না মানে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজকেও সময় দিচ্ছি।

হাছান মাহমুদ বলেন, ফিড ক্লিন করতে প্রযুক্তি লাগবে বলে বলা হলেও সেগুলো ১০ বছর আগে লাগতো, এখন খুবই সহজ। ফিড ক্লিন করে রিয়েল টাইমে সম্প্রচার না করে প্রয়োজনে ১০ মিনিট পরে সম্প্রচার করেন। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যেরকম আয় উপার্জন হওয়ার কথা ছিল ক্লিনফিড না থাকায় সেটি হচ্ছিল না। যখন ক্লিনফিড বাস্তবায়িত হবে তখন কেউ এই অজুহাত দিতে পারবে না যে ইনকাম নেই তাই কর্মীদের বেতন দিতে পারছি না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park