1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 21, 2026, 7:19 am
সংবাদ শিরোনাম :

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার বক্কর কুমিল্লায় গ্রেপ্তার

  • প্রকাশিত : Monday, May 13, 2024
  • 261 বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিককে (৮০) গ্রেপ্তার করেছে ্যাব। রোববার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ্যাব১১ এর সিপিসি এর একটি দল।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা (মুন্সিগঞ্জ) এলাকার বাসিন্দা।

গতকাল সোমবার দুপুরে কুমিল্লা নগরীর শাকতালয় র‍্যাব-১১ এর সিপিসি-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় তার জামাতার বাড়িতে অবস্থান করছেন। রোববার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park