1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 9:08 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মায়ের সঙ্গে বিচ্ছেদে বাবার পদবি মুছবেন অ্যাঞ্জেলিনা কন্যা

  • প্রকাশিত : রবিবার, জুন ২, ২০২৪
  • 205 বার পঠিত

বিনোদন ডেস্ক: একসময়ের হলিউড জুটি ব্রাড পিট অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি; এই দুই তারকা একসঙ্গে ধরা দিয়েছেন হলিউডের একাধিক সিনেমায়। কিন্তু চলচ্চিত্র জগতের বাইরে তাদের ব্যক্তিগত জীবনই এখন আলোচনার কেন্দ্র। অনেকদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে কথা শোনা যাচ্ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে; অর্থাৎ সম্পর্কের শেষ প্রান্তে এখন এই বিখ্যাত জুটি।

সাধারণত কোনো জুটির বিচ্ছেদে তাদের সন্তানেরাও ভুক্তভোগী হয়। এর ব্যতিক্রম নন পিট-জোলি কন্যা শিলো নুভেলা পিট। বাবা-মা এর এই বিচ্ছেদের জেরে নিজের নাম থেকে ‘পিট’ পদবি তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, শিলো পিট ইতোমধ্যে আমেরিকার লস এঞ্জেলস আদালতে নিজের নাম পরিবর্তন প্রসঙ্গে গত ২৭ মে একটি আবেদন জমা দিয়েছেন। অবশ্য শুধু শিলোই নয়, এর আগে তার ছোট বোন ভিভিয়েন একটি প্লেবিল প্রোগ্রামে অংশ নিতে বাবার পদবিটি বাদ দিয়েছিলেন।

পিট-জোলি কন্যা ১৮ বছর বয়সী শিলো একজন ভয়েস আর্টিস্ট। বিখ্যাত এনিমেটেড চলচ্চিত্র কুং ফু পান্ডা ৩ চলচ্চিত্রে তিনি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। এর আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও নিজের নাম থেকে ‘পিট’ বাদ দিয়েছেন শিলো। তবে ভাইবোনদের মধ্যে শিলোই প্রথম, যিনি আইনিভাবে নাম পরিবর্তনের পথে হাঁটলেন।

উল্লেখ্য, ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তানের নাম ম্যাডক্স, জাহারা, শিলোহ, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। তারা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে। ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন জোলি-পিট। তবে দুই বছরের দাম্পত্য জীবন পার করে আলাদা হয়ে যান। বর্তমানে তাদের বিচ্ছেদ ও সম্পত্তির বণ্টনের লড়াই আদালতে চলমান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park