1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 11:39 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

‘মারকুটে’ স্বভাবের বলেই প্রেম হচ্ছে না মিমির!

  • প্রকাশিত : শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
  • 251 বার পঠিত

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। যদিও সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়নি। রাজ মালা দিয়েছেন অভিনেত্রী শুভশ্রীর গলায়। এরপর থেকেই সিঙ্গেল রয়েছেন মিমি। ব্যক্তিজীবনে নতুন কোনো সম্পর্কেও জড়াননি। 

বয়স ৩০ পার হলেও মিমির সিঙ্গেল থাকা ও বিয়ে না করা নিয়ে রয়েছে বহু প্রশ্ন। প্রায়সময়ই সাংবাদিকদের যেসব প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতিও এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন অভিনেত্রী। যেখানে কথা বলেছেন নিজের ‘সিঙ্গেল’ জীবন নিয়ে।

ব্যক্তিজীবনে কেন সিঙ্গেল, সাংবাদিকদের এমন প্রশ্নে মিমি বললেন, লোককে মারছি, আমার শেষ ছবি থেকে। শুরুর দিকে আমার দ্বিতীয় ছবি, সেখানে প্রেম নিবেদনও করছি ‘মারব’ বলে! আমার মনে হয় সেজন্যই প্রেম হচ্ছে না।

অভিনেত্রীর দাবি তার এমন একের পর এক ‘মারকুটে’ চরিত্রের জন্য লোকজন মনে করেন যে তিনি ব্যক্তিগত জীবনেও মারকুটে। অভিনেত্রীর কথায়, ‘ব্যক্তিগত জীবনে তিনি একটু হয়তো ওরকম। কিন্তু রোম্যান্টিক মানুষ।’

গত বছরের পূজায় নন্দিতা ও শিবপ্রসাদের ‘রক্তবীজ’ সিনেমাতে অ্যাকশন রূপে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে। তবে এবার আর মারপিট নয়, বরং প্রেমের হাওয়ায় নতুন করে ‘আলাপ’ সেরে নেবেন টলিউডের এই সুপারহিট জুটি। গত সরস্বতী পূজার দিনই সুরিন্দর ফিল্মস ঘোষণা করেছিল তাদের নতুন এই সিনেমার। যার নাম ‘আলাপ’।

যেখানে মিমি ও আবিরের পাশাপাশি দেখা যাবে স্বস্তিকা দত্ত, তন্নি লাহা রায় ও কিঞ্জল নন্দাকে। ২৬ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও আসছে ঈদুল আজহায় শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park