1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 23, 2026, 4:50 am
সংবাদ শিরোনাম :

মুন্সীগঞ্জে এখনো জ্বলছে সুপারবোর্ড কারখানা

  • প্রকাশিত : Sunday, March 24, 2024
  • 202 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায় লাগা আগুন এখনো নেভেনি। রোববার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার সময়ও কারখানায় আগুন জ্বলছে। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
রোববার দুপুর ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, টি কে গ্রুপের এসএফএলএল ফ্যাক্টরির গোডাউনে আগুন লেগেছে। গোডাউনে রয়েছে পাটখড়ি, ফিনিস বোর্ড, প্লাইউড, প্লাস্টিকের দরজা ইত্যাদি।
বিজ্ঞাপন
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছি আমরা। বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park