1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 7:09 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

মৃত্যু নেই বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০
  • 636 বার পঠিত

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ জন মারা গেছেন। তাদের মধ্যে হাসপাতালে ২৫ ও বাড়িতে একজনের মৃত্যু হয়।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ২১৯ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মোট ২৬ জনের মধ্যে পুরুষ ২১ ও নারী পাঁচজন রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশের বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে এক, খুলনায় দুই এবং সিলেটে দুইজন রয়েছেন। উল্লেখ্য দেশে গত ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৬ পরীক্ষাগারে দুই হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৮৬৯ নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয় এক হাজার ৪৮৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬২ হাজার ৪৩ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park