1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 25, 2026, 5:54 pm
সংবাদ শিরোনাম :

মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রলারডুবি

  • প্রকাশিত : Thursday, February 4, 2021
  • 453 বার পঠিত

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়ার নলচিরা নৌপুলিশের ইনচার্জ ও পরিদর্শক একরাম উল্লাহ।

জানা যায়, আল্লাহর দান নামে মালবাহী এই বলগেট ট্রলারটি সরকারি কালেকশনের চার নিয়ে হাতিয়া তরুদ্দিঘাট থেকে চেয়ারম্যানঘাট যায়।
তার পর চেয়ারম্যানঘাট থেকে ভোররাতেই খাদ্যগুদামের জন্য সরকারি সাপ্লাইয়ের ১৫৯ টন; প্রায় ৯২৪০ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল এবং সঙ্গে ৫০টি গ্যাসসিলিন্ডার নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।

ট্রলারটি ক্যারিংচরের পাশ দিয়ে মেঘনা অতিক্রমকালে ঢেউয়ের তোড়ে নদীতে ডুবে যায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park