1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 13, 2026, 3:43 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মেজর সিনহা হত্যার বিচার শুরু

  • প্রকাশিত : Sunday, June 27, 2021
  • 635 বার পঠিত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ‌্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলে। আগমী ২৬, ২৭ ও ২৮ জুলাই মামলায় সাক্ষ‌্যগ্রহণের জন‌্য দিন ধার্য করেছেন আদালত।  

রোববার (২৭ জুন) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত মামলার অভিযোগ গঠন করেন। এছাড়া, ছয় আসামির পক্ষে আদালতে জামিন চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ‌্যাডভোকেট ফরিদুল আলম মামলাটির চার্জ গঠনের শুনানি করেন।  

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে তাদের আনা হয়। এরপর একে একে ১৫ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে তোলা হয়। প্রিজন ভ্যান থেকে আসামিদের নামানোর সময় কান্নায় ভেঙে পড়েন তাদের স্বজনরা।

গত বছর ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেক পোস্টে গুলি করে হত‌্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে।

এ ঘটনায় ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী মামলা করেন। পরে আদালত মামলার তদন্তভার দেন র‌্যাবকে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park