1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 7:04 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

মেডিকেলসহ সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০
  • 369 বার পঠিত

নিউজ ডেস্ক: শুধু মেডিক্যাল বর্জ্যই নয়, সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বাস, নৌ, বিমান বা যেকোনো স্টেশনের বর্জ্য অপসারণ করতে হবে। একাজে যেসব সংস্থা দায়িত্বপ্রাপ্ত তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নৌপথের বর্জ্য অপসারণে নৌপরিবহন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। তাছাড়া কৃষি জমি রক্ষায় যেখানে সেখানে শিল্প স্থাপন করা যাবে না। অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, নদীর পাড় দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একদিকে পাড় অবৈধ দখলমুক্ত করা, অন্যদিকে কচুরিপানামুক্ত করে ড্রেজিং করতে হবে।

এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭৯৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park