1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 25, 2026, 4:43 am
সংবাদ শিরোনাম :

মেসিদের সংবর্ধনা স্থগিত

  • প্রকাশিত : Wednesday, December 21, 2022
  • 279 বার পঠিত

প্রায় তিন যুগ পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ফুটবল দল। এই অবস্মরণীয় কীর্তিতে গোটা দেশে আনন্দের বন্যা বইছে। লিওনেল মেসিরা দেশে পা রাখার পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া আর্জেন্টিনা, হয় শোভাযাত্রাও। কিন্তু মাঝপথে সেই শোভাযাত্রা বন্ধ হয়ে যায় নিরাপত্তাজনিত কারণে।

মেসিরা বিশ্বকাপ ট্রফি হাতে করে ছাদখোলা বাসে উদযাপন করছিলেন। এ সময় লাখো লাখো সমর্থক তাদের ঘিরে ধরে। কেউ কেউ ফুটওভার ব্রিজ থেকেও তাদের উদযাপন দেখছিলেন। সেখান থেকে আর্জেন্টিনার টিম বাসের ওপর কয়েকজন পড়েও যান। শুরু হয় বিশৃঙ্খল অবস্থা। মেসিরাও পড়েন নিরাপত্তাজনিত সমস্যায়। ফলে শোভাযাত্রাই বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। খবর ডেইলি মেইলের।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকুই তাপিয়ে এক টুইটে বলেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্ক্ষলা বাহিনী আমাদের উদযাপন বন্ধ করতে বলেছে। প্লেয়ারদের নাম নিয়ে বলছে, এটা আমাদের জন্য লজ্জার বিষয়।’

বুয়েনোস আইরেসে উদযাপনের সময় মেসিরা বড় দুর্ঘটনা থেকেও বাঁচেন। রাস্তায় গভীর রাতে জড়ো হওয়া হাজার হাজার ভক্ত–সমর্থকের অভিনন্দনের জবাব দিচ্ছিলেন মেসিরা। বাসের এক কোণে কিছুটা উঁচু জায়গায় মেসির সঙ্গে বসেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও লিয়ান্দ্রো পারেদেসরা। হঠাৎ করে রাস্তার ঝুলন্ত তার এসে পড়ে তাদের সামনে। দ্রুতই মাথা নিচু করে দুর্ঘটনার হাত থেকে বাঁচেন তারা। তবে এক পাশে থাকা লিয়ান্দ্রো পারেদেস পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তার মাথায় তারের হালকা আঘাত লাগে। পড়ে যায় তার মাথায় থাকা টুপিটি।

কাতারে গত ১৮ ডিসেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে, পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park