1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 9:04 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মেয়ের চিকিৎসার টাকা দেওয়ার কথা বলে স্ত্রীকে হত্যা

  • প্রকাশিত : সোমবার, মার্চ ১, ২০২১
  • 555 বার পঠিত

স্ত্রীকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ভুট্টা ক্ষেতে ফেলে রাখার অভিযোগে সোমবার (১ মার্চ) স্বামীর বিরুদ্ধে মামলা করেছে নিহতের বড় ভাই।

নিহত হাসনা (২৭) উপজেলার তালেবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. রমিজ উদ্দিনের মেয়ে।

বাদি মিনাজ উদ্দিন মামলায় উল্লেখ করেন, ছোট বোন হাসনাকে ৮ বছর আগে বিয়ে দেন মানিকগঞ্জ সদর থানার চর কৃষ্ণপুর গ্রামের মো: কাইমুদ্দিনের ছেলে মোশাররফ হোসেনের (৩৫) কাছে। মোশাররফ একটি ইট ভাটার শ্রমিক। মাহিয়া নামের ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে তাদের। বিবাহের পর থেকেই স্বামী মোশাররফ যৌতুকের দাবি করে হাসনাকে মারপিট করে। অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে হাছনা মেয়েকে নিয়ে প্রায় ৩ বছর আগে স্বামীর বাড়ি থেকে তাদের বাড়িতে চলে আসে এবং আদালতে মামলা দায়ের করেন। মামলায় মোশাররফ দুই বার জেলে গিয়ে জামিনে এসে প্রতিশোধ নেয়ার জন্য ক্ষিপ্ত হয়ে উঠে।

তথাপি, মেয়ে অসুস্থ হওয়ায় হাসিনা তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে স্বামী মোশাররফকে ফোন করে চিকিৎসার জন্য কিছু টাকা চায়।গত শুক্রবার বিকেলে মোশাররফ টাকা দেয়ার জন্য রাজেন্দ্রপুর খান ইট ভাটায় ডেকে নেয় হাসিনাকে। কিন্তু এরপর থেকেই হাসিনা নিখোঁজ হয়। মোবাইলও বন্ধ পাওয়া যায়। গত রবিবার বিকেলের দিকে চারাভাঙ্গা এলাকায় একটি ভুট্টা ক্ষেতের মাঝখানে তার হাসিনার অর্ধগলিত পঁচা লাশ পাওয়া যায়।

থানার ওসি তদন্ত আবুল কালাম জানান, হাসিনার স্বামী মোশাররফের বিরুদ্ধে এ ব্যাপারে মামলা হয়েছে এবং আসামি পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park