1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 1, 2026, 3:13 am
সংবাদ শিরোনাম :

মোবাইল ফিরে না পেলেও আশাবাদী পরিকল্পনামন্ত্রী

  • প্রকাশিত : Tuesday, June 8, 2021
  • 543 বার পঠিত

রাজধানীর বিজয় সরণি থেকে ছিনতাই হওয়ার দশ দিনেও মোবাইলফোন উদ্ধার করে দিতে পারেনি পুলিশ। আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলন এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মোবাইলফোন ছিনতাইয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমার মোবাইল পাইনি। যে নিয়েছে, তাকে লোকেট (চিহ্নিত) করতে পেরেছেন তারা (পুলিশ)। তার ঠিকানাও পেয়েছেন। এখন তাকে চেজ করছেন। মোবাইলটি পাওয়া যাবে, আমি বিশ্বাস করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে। আমি আশাবাদী।

গত ৩০ মে (রবিবার) রাজধানীর বিজয় সরণি থেকে ছিনতাই হয় পরিকল্পনামন্ত্রীর আইফোন। গাড়িতে বসা পরিকল্পনামন্ত্রীর হাত থেকেই তার আইফোনটি কেড়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। তিনি জানান, রবিবার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে ব্রাউজ করছিলাম। গাড়ির জানালা খোলা ছিল। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। পরে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park