1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 21, 2026, 7:27 am
সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে পুকুর খুঁড়তে মিলল গ্রেনেড

  • প্রকাশিত : Saturday, October 24, 2020
  • 461 বার পঠিত

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বরমচাল ইউনিয়নের আকিলপুর নন্দনগর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বরমচাল ইউনিয়নের আকিলপুর নন্দনগর এলাকার বাসিন্দা ইলেক্ট্রিশিয়ান সাহান মিয়ার বাড়িতে কয়েকদিন আগে একটি পুকুর খনন করা হয়। খননকাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ওই পুকুরে মাটি খনন করতে গিয়ে প্রায় ১৫ ফুট মাটির নিচে গর্তে যাওয়ার পর গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পান ওই বাড়ির মালিক সাহান মিয়া। পরে তিনি গ্রেনেডটি তার ঘরে রেখে বিষয়টি স্থানীয়দের ও কুলাউড়া থানা পুলিশকে অবগত করেন।

গ্রেনেডটিতে পি অ এফ ১৯৬৯ (চঙঋ ১৯৬৯) লেখা রয়েছে। স্থানীয়দের ধারণা, এটি পাকিস্তান আমলের ১৯৬৯ সালে মাটির গভীরে পুঁতে রাখা শক্তিশালী গ্রেনেড হতে পারে। আবার অনেকে মনে করছেন, ওই স্থানে তৎকালীন সময়ের কোনো অস্ত্রাগারও থাকতে পারে। অনুসন্ধান করলে হয়তো আরো অনেক কিছু মিলতে পারে।

গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর জানান, উদ্ধারকৃত গ্রেনেডটি নিষ্ক্রিয় এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমরা জেলা পুলিশ সুপার স্যারকে অবগত করেছি। এটি সংরক্ষণের বিষয়ে তিনি সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park