ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর থেকে সমাদ্দার ব্রিজের পশ্চিমপাড় পর্যন্ত সড়কের ৪ কিলোমিটার অংশজুড়ে অবস্থান নেন বীর মুক্তিযোদ্ধরা।
৯ ডিসেম্বর ভোর ৫টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী গোলবারুদ, অস্ত্র ও কনভয়সহ বাঙালি দোসর রাজাকার, আলবদর, আলসামস ও মুজাহিদ বাহিনী নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়।
ভোর সাড়ে ৫টার দিকে ঘটকচর ব্রিজ পার হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা তাদের আক্রমণ শুরু করে। তুমুল যুদ্ধ শেষে ১০ ডিসেম্বর বিকেলে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। বিজয় পতাকা উড়ে মাদারীপুরে।
এইদিনে শরীয়তপুর, মাদারীপুর, নড়াইল, ভোলা ও ময়মনসিংহ শত্রুমুক্ত হয়। যৌথবাহিনী শহরগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করে।