1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 6:10 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

যুক্তরাষ্ট্রের অর্জন ‘শুন্য’ আফগানিস্তানে : পুতিন

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ১, ২০২১
  • 491 বার পঠিত

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অর্জন ‘শুন্য’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছরের অভিযান ট্র্যাজেডিতে পরিণত হয়েছে এবং ওয়াশিংটন কিছুই অর্জন করতে পারেনি বলে মনে করেন তিনি।

তিনি আরো বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ভ্লাদিভোস্তক শহরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে পুতিন এ কথা বলেন।

তিনি বলেন, আমেরিকান সেনারা সেখানে (আফগানিস্তানে) ২০ বছর অবস্থান করেছে। ২০ বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও তারা কিছু অর্জন করতে পারেনি।

তিনি বলেন, বাইরে থেকে কোনো কিছু আরোপ করা আসলেই সম্ভব নয়। এর আগে গত সপ্তাহে পুতিন এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না মস্কো। কারণ তারা আফগান-সোভিয়েত যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে। আফগানিস্তানে ১০ বছরের যুদ্ধে পরাজিত হয় মস্কো এবং ১৯৮৯ সালে সোভিয়েত সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়।

পুতিন বলেন, আফগানিস্তানের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। আফগান সরকারের সম্পদ জব্দ না করার জন্য তিনি পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমরা তালেবানের নেতাদের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছি। কাবুলে অবস্থিত আমাদের দূতাবাস এ বিষয়ে কাজ করছে।

সূত্র: আলজাজিরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park