1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 28, 2026, 1:54 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

রমজানের শেষ ১০ দিন কাবায় ইবাদতে থাকবেন সালমান এফ রহমান

  • প্রকাশিত : Sunday, March 31, 2024
  • 220 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসের শেষ দশ দিন পবিত্র কাবা শরিফে ইবাদত-বন্দেগিতে নিজেকে ব্যস্ত রাখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। একইসঙ্গে দেশবাসীর কাছে তিনি দোয়াও চেয়েছেন।

রোববার (৩১ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে সালমান এফ রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রমজানের শেষ দশ দিন তিনি কাবার সামনে ইবাদত বন্দেগিতে থাকবেন। কাবা শরিফের ইমাম ঠিক যেখানে নামাজ পড়ান, তার পাশেই সালমান এফ রহমান অবস্থান করবেন।

হুবুহ তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো— ‘আলহামদুলিল্লাহ, আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে, ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দেগিতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ও পরম করুণাময়। বরকতময় এই দিনগুলিতে সবাই আমাকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park